1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মোরেলগঞ্জে জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিদের কর্মশালা

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 15-08-2026 ইং
  • 241 বার পঠিত
ad728

মোঃ এখলাস শেখ,স্টাফ রিপোর্টার।।বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি, ইউনিয়ন আমীর, ইউনিয়ন চেয়ারম্যানপ্রার্থীর  সমন্বয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) মোরেলগঞ্জ মডেল মসজিদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীলদের ভূমিকা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও নায়েবে আমীর এ্যাড. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ , বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা বিভাগ বাগেরহাট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলতাফ হোসেন, শিক্ষাবিদ  শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী  হাফেজ সুলতান আহমাদ।

এছাড়া মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ পৌর শাখার আমীর মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মশালায় সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728