1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 13-08-2026 ইং
  • 1129 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।৭১ সালে স্বাধীনতা পরবর্তী দেশে বহুল প্রচারিত পত্রিকা ‘দৈনিক করতোয়া’-এর ৫১ বছর পূর্তি অনুষ্ঠান কেশবপুর প্রেসক্লাবের হলরুমে আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট-২৬) কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ্জ-জামান-এর সভাপতিত্বে এবং দৈনিক করতোয়া পত্রিকার কেশবপুর প্রতিনিধি শেখ শাহীন-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কাজী মেশকাতুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী।বক্তব্য রাখেন, ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদ, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সম্পাদক উৎপল দে, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, গ্রন্থাগার সম্পাদক মতিউর রহমান, দিলীপ মোদক প্রমূখ।অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন ।

আলোচনা শেষে ৫১ বছর পূর্তি কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।বক্তারা বলেন, দৈনিক করতোয়া দীর্ঘ ৫১ বছর ধরে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার ক্ষেত্রে পত্রিকাটির অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও দৈনিক করতোয়া তার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728