1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

যশোরে চিহ্নিত মাদক কারবারী জলিল ৩ সহযোগীসহ আটক ইয়াবা উদ্ধার

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 15-08-2026 ইং
  • 293 বার পঠিত
ad728

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের উপশহর পুলিশ ক্যাম্পের ধারাবাহিক সফল অভিযানের অংশ হিসেবে এবার নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রাম থেকে চিহ্নিত মাদক কারবারি জলিলসহ চারজনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাত ১১টার পর বোলপুর এলাকার একটি বাড়ির উঠান ঘেরাও করে তাদের গ্রেফতার করা হয়।আটককৃতরা হলেন, বোলপুর গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জলিল (৫০), একই গ্রামের মৃত জহির আলী বিশ্বাসের ছেলে মোঃ জাকির হোসেন (৪০), নওদাগ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সোহান হাওলাদার (২০) এবং শহরের পুরাতন কসবা (গাজীর ঘাট পালবাড়ী) এলাকার আব্দুল গফুরের ছেলে গাউছুল ইসলাম রিকু (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জের নেতৃত্বে একটি  টিম জানতে পারে বোলপুর গ্রামের খলিলের বাড়ির উঠানে কতিপয় ব্যক্তি ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চতুর্দিক থেকে তাদের ঘেরাও করে আটক করে। পরে দেহ তল্লাশি চালিয়ে মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশজানায়,আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এর মধ্যে জলিলের বিরুদ্ধে ৯টি, জাকিরের বিরুদ্ধে ৫টি এবং গাউছুল ইসলাম রিকুর বিরুদ্ধে ২টি মাদকসহ বিভিন্ন মামলা বিচারাধীন। এ ঘটনায় মামলা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..