আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।তরুণ সমাজসেবক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এস এম আব্দুর রহিম (শেখ তুহিন) দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। সম্প্রতি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।শেখ তুহিন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক এবং মুক্তযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা.এমডি. ইউসুফ আলী শেখের পুত্র। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবেও দুই দফায় দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ ডিসেম্বর অসুস্থ শ্বশুর এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করার উদ্দেশ্যে স্ত্রীসহ অস্ট্রেলিয়া যাওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান শেখ তুহিন। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বিমানে ওঠার প্রস্তুতিকালে পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে আটক করে।
পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।পরিবারের দাবি, গ্রেপ্তারের সময় তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং তাকে বেআইনিভাবে আটক করা হয়েছিল। একই সঙ্গে পরিবার মামলাটিকে মিথ্যা ,হয়রানিমূলক ও ভিত্তিহীন বলে দাবি করেছে।
দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর আদালতে তার জামিনের আবেদন করা হয়। একাধিকবার জামিনের আবেদন নাকোচ করার পর অবশেষে আদালত থেকে তিনি জামিন লাভ করেন । জামিন পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পান।
শেখ তুহিনের মুক্তির খবরে তার পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি নিজ এলাকা মোল্লাহাটসহ সর্বমহলে পরিচিত এবং প্রশংসিত।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

